প্রথমে আইওএসে আসবে মাইনক্রাফট আর্থ

১৫ জুলাই, ২০১৯ ০২:২৮  
এই বছরের যেকোনো সময় উন্মোচিত হবে মাইক্রোসফটের মাইনক্রাফট আর্থ গেইমটি। আর পুরোপুরি উন্মোচনের আগে আগ্রহী গেমাররা ‘ক্লোজড বেটা’ সংস্করণের জন্য সাইনআপ করতে পারবে, যা এই মাসের শেষের দিকে শুরু হবে। পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আইওএসের জন্য আসবে ‘ক্লোজড বেটা’ সংস্করণ। পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এটি উন্মুক্ত হবে। যেহেতু ক্লোজড বেটা সংস্করণ, তাই স্বল্পসংখ্যক গেমার যাদের আবেদন গৃহীত হবে শুধুমাত্র তারাই এই সংস্করণটি খেলতে পারবে। ভুল-ত্রুটি শুধরে আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করার প্রাথমিক পদক্ষেপ এই ক্লোজড বেটা সংস্করণ। যারা নির্বাচিত হবেন তারা মাইক্রোসফট অ্যাকাউন্ট কিংবা এক্সবক্স লাইভ অ্যাকাউন্টের সাথে যুক্ত ইমেইলে একটি ইনভাইটেশন ইমেইল পাবেন। বেটা টেস্টারদের আরও একটি শর্ত মেনে চলতে হবে। সেটি হলো প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন এভাবে ক্লোজড বেটা উন্মোচনের প্রথম থেকে শেষ পর্যন্ত গেমটি খেলতে হবে। ডিবিটেক/বিএমটি